B-130#মুটে যোগিন্দর

মুটে যোগিন্দর

 

বিহারের সিবান জেলায়, মধুবানিতে গাঁও,

বড়বাজারে মুটে আমি,বাবু “ যোগিন্দর কহকে বুলাও”।

সোনাপট্টিতে একটা ঘরে বারোজনের বাস,

বদলি করে রাতে ঘুমোই, তাই মেটেনা আস্কতির আশ।

বহুত খাটি মাল বয়ে, দেশে ছয় টা মেয়ে,

দুই টাকে বিহা দিসি, একটা আরো আছে, কোলের  ছেলে।

মাস গেলে দু হাজারের নোট,বিশ টা দিতে হয়,

লিট্টি, চোখা, কুদরী ভাজায় দিন গুজরান কোনোমতে হয়।


মিথ্যা বলিনা কভি হমার কুছ না খরিদতে হয়,

মাঠের ধান,মাঠের গেঁহু,মন দশেক ভাগে রয়।

গাঁওয়ে আমার দুইটা বাড়ি, দুইটা বিবি আছে,

একটা আবার পোয়াতি হয়েছে,তাই ভাবছি আনবো কাছে।

ওহে যোগিন্দর তোমার যোগ ভারী চমৎকার,

কোনো অংশে কম নও তুমি মানুষ টা জম্পেস মজাদার।


হাম তো হে মালিক কি মুটিয়া, যাহা মাল মিলে ওহি ছুটে,

ছুটনা জিস দিন বন্ধ হোগি, রাম জানে ক্যা হোগি আপনি য়ে বিতি বাঁতে।

 কর্ম হি অগর জীবন হে, উস লিয়ে কাম করতা হুঁ,

জিন্দেগী কিসিকা এক নাহি হোতা, ভাইচারা বানাকে রাখতা হুঁ।


 

 

 

 

 

Comments

sadamata101.blogspot.com

B-47#বিশ্বকর্মা_পূজো

B-99# পিতৃহারা মাধু (শুভ ও সুমেধার সপ্তদশ অধ্যায়)

B-155# রুটি কলা থেকে বেড়ে ওঠা লালন- ষষ্ঠ ও শেষ ভাগ